শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

মার্কিন নির্বাচনে বিজয়ী হলেন বাংলাদেশি আবুল খান

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ১০:৫৮ am

জনশক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি আবুল খান। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে রকিংহাম-২০ থেকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন তিনি।

গত মঙ্গলবার রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর আবুল খান বলেন, সকলের দোয়া চাই, মার্কিন প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ওঠার জন্য। একইসাথে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বিক কল্যাণে অবদান রাখতেও আমি বদ্ধ পরিকর।

পিরোজপুরের ভাণ্ডারিয়ার সন্তান আবুল খান। এর আগে একই আসন থেকে তিনি ২০১২ ও ২০১৪ সালে জয়ী হন। তিনিই একমাত্র রিপাবলিকান যিনি মার্কিন প্রশাসনে উচ্চ পর্যায়ের নির্বাচিত বাংলাদেশি।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD