বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব চক্রবর্তী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১ ১০:৫২ pm

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে জনকণ্ঠ ও চ্যানেল আই এর মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু পঞ্চমবারের মতো সভাপতি এবং সমকালের মানিকগঞ্জ প্রতিনিধি অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব চারবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৮ জুন) দুপুর ৩টা থেকে ৫ টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মতিউর রহমান। এসময় প্রধান নির্বাচন কমিশনার সাব্বিরুল ইসলাম সাবু ও নির্বাচন কমিশনার আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ৫৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদাণ করেন। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

নির্বাচনে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) এবং গাজী ওয়াজেদ আলম (মাছরাঙ্গা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি), সহ-সম্পাদক রিপন আনসারি (জিটিভি), কোষাদক্ষ শাহিনুল ইসলাম তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা২৪.কম) এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী (চ্যানেল২৪)।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল বিজয়ী সাংবাদিক নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মানিকগঞ্জ সম্পাদক পরিষদ প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সভাপতি শহিদুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক খন্দকার সুজন হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সিঙ্গাইর উপজেলা শাখার আহ্বায়ক মোবারক হোসেন ও যুগ্ম-সম্পাদক সুজন মাহমুদ মিলনসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD