
বিনোদন ডেস্ক:
মরিতে কে চায়
–এম.টি সাবিহা উর্মি
ও চোখ আগুন জ্বলে-
তাই জোনাকির আলো কিছু না
গোলাপের কাঁটার আঘাত বুঝি না
অন্য হৃদয়ের খবর বুঝি না।
ও চোখে আগুন জ্বলে-
তাই চোরকাঁটার ঝামেলা কিছু না
সাগরের জলোচ্ছ্বাস ভয় করি না
হিমালয় পাড়ি দেওয়া ব্যাপার না।
ও চোখে আগুন জ্বলে-
তাই শ্রাবণের অশ্রুধারা বুঝি না
শিউলি ঝরা সকালও বুঝি না।
যে চোখে আগুন জ্বলে- –
সে চোখ আমাকে পুড়িয়ে হাসে
বিষ কাঁটার জ্বালা দিতে দিতে হাসে
আর আমি মরিতে মরিতে হাসি।
এস রহমান/জনশক্তি