মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ভৌতিক গল্পের ওয়েব সিরিজ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ৭:০৬ pm

জনশক্তি রিপোর্ট: ‘টেলিফোনিক’ একটি ভূতুরে গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। যা দর্শকদের মাঝে শিহরণ জাগাবে। তারা ভিন্ন ধরনের গল্পের স্বাদ পাবেন, বলছিলেন টেলিফোনিক নামের ওয়েব সিরিজের নির্মাতা সরদার রোকন।

এর আগে একাধিক দর্শক প্রিয় নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা তিনি। এই প্রথম ওয়েব সিরিজ বানাচ্ছেন বলে জানালেন। তিনি বলেন, অনলাইনে ওয়েব সিরিজের কাজ করে মনে হয়েছে এটা অনেক বেশি ভালো প্ল্যাটফর্ম। এখানে বাজেটও ভালো থাকে। যেখানে যেটা দরকার সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে। লম্বা সময় থাকছে।

গেল ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল এর শুটিং, আজ ২ অক্টোবর শেষ হচ্ছে ‘টেলিফোনিক’র নির্মাণ কাজ।এই ওয়েব সিরিজের অভিনয় করছেন সজল, আজমেরী আশা, মাসুম আজিজ, অদ্বিতীয়া, জিদান, মেরাজ, সোহাগ প্রমুখ।

৮ পর্বে ‘টেলিফোনিক’ ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে ওয়েব সিরিজটি প্রচারে আসবে। বঙ্গবিডি নতুন অ্যাপ ‘ওয়াচ মোর’এ এটি প্রকাশ হবে জানান পরিচালক। প্লাটফর্মটি এই ওয়েব সিরিজ দিয়ে অ্যাপটি যাত্রা শুরু করবে। প্রতি পর্বের ব্যাপ্তিকাল থাকবে ১০ মিনিট।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD