শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ভোলার লালমোহনে বেশি দামে লবন বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ১২:৫১ pm

এম. মাহাবুবুর রহমান নাজমুল, জেলা প্রতিনিধি, ভোলা ।।

ভোলার লালমোহনে লবনের দাম বেড়ে গেছে আরও বৃদ্ধি পাবে বলে ১৯ নভেম্বর ২০১৯ইং তারিখের এমন গুজবে লালমোহন বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী লবনের দাম ক্রয়মূল্যের চেয়ে তিন থেকে চার গুন বেশি দামে বিক্রি করতে থাকে। বিকালে লালমোহনের মধ্যবাজারের মুদি দোকানগুলোতে লবন ক্রয়ের জন্য পাবলিকের লাইন পরে যায়। ক্রেতার থেকে ব্যবসায়ীরা খোলা লবন প্রতি কেজি ৩৫/৪৫ টাকা, প্যাকেট লবন ৭৫/৮৫ টাকা পর্যন্ত বিক্রি করে।

খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে লবনের দাম বৃদ্ধির সত্যতা পেয়ে মেমার্স জিহাদ ষ্টোর কে ৩০০০ টাকা, মেসার্স জান্নাত ষ্টোরকে ৩০০০ টাকা, মেসার্স রাধিয়া ষ্টোরকে ৫০০০ টাকা এবং মা ষ্টোরকে ৫০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মেতাবেক ৪ দোকানদারের নগদ ১৬০০০ টাকা জরিমানা করেন।

এছাড়া লালমোহন বাজারের জেনুইন ফামের্সীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মেতাবেক ৩০০০ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD