বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপ চলাকালীন স্ত্রীদের সঙ্গে রাখতে পারবেনা পাকিস্তানী খেলোয়াররা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০১৯ ১১:৪৫ pm

জনশক্তি ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে বাজে হারের পর কঠোর সিদ্ধান্ত জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পিসিবি জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন কোনো খেলোয়াড় স্ত্রী কিংবা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না।

বিশ্বকাপের মতো বড় ইভেন্টে মনসংযোগ ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ইংল্যান্ডে সিরিজ চলাকালীন খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকলেও বিশ্বকাপে থাকতে পারবেন না। স্বাগতিকদের বিপক্ষে বাজে হারের প্রভাবে এই সিদ্ধান্ত নেয় বোর্ড।

একমাত্র ব্যাটসম্যান হারিস সোহেলকে ব্যক্তিগত কারণে অনুমতি দেওয়া হয়েছে স্ত্রী-সন্তান সঙ্গে রাখার। তবে কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই করতে হবে। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার বিষয়েও দায়িত্ব নেবে না বোর্ড।

আগামী ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD