বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ৪:১৯ pm

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে। সেই লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ভোলা শহরতলীর বাপ্তা এলাকার ১৮ একর জমি নির্ধারণ করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বুধবার ২৫সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয় স্থাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানান।

তিনি আরো বলেন, অনেক শিক্ষার্থীর পক্ষে দূরে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়না। সেক্ষেত্রে অনেক মেধার অপচয় হয়। আর কারিগরি শিক্ষার প্রসার না হলে বেকারত্ব বৃদ্ধি পায়। তাই বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ পেলে আমাদের শিক্ষার্থীদের মেধার অপচয় রোধ হবে এবং এ অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন সাধিত হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আতাহার মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সেলিম রেজা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মামুন আল ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন জাহাঙ্গির,ভোলা প্রেসকাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক সভাপতি এম এ তাহের, স্থানীয় পত্রিকা আজকের ভোলা’র সম্পাদক শওকত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হক প্রমূখ।

এস রহমান সোহেল/জনশক্তি

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD