শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বাংলাদেশ দখলের হুমকি দিল বিজেপি সাংসদ সুব্রামাণিয়াম স্বামী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ১০:৫৪ am

জনশক্তি ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সুব্রামাণিয়াম স্বামী ‘বাংলাদেশে গায়ের জোরে হিন্দুদের ধর্মান্তরিত ও মন্দির দখল করা হচ্ছে’ এমন কাল্পনিক অভিযোগ তুলে হুমকি দিয়ে বলেছেন যে, এটা বন্ধ না হলে বাংলাদেশ দখল করা হবে।

গতকাল (৩০ সেপ্টেম্বর) রোববার সকালে আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় সংবাদ সম্মেলনে সুব্রামাণিয়াম এ কথা বলেন। তাঁর সাফ কথা, ‘শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু মুসলিমদের হিন্দুদের গায়ের জোরে ধর্মান্তকরণ ও মন্দির ভাঙার তাণ্ডব বন্ধ করতে হবে।’ সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘হিন্দুদের বিরুদ্ধে পাগলামি বন্ধ না হলে বাংলাদেশ দখল করতে হবে। আমি সরকারকে সেই পরামর্শই দেব।’

বিজের এই সাম্প্রদায়িক নেতা এদিন শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের সঙ্গেও যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করেন ভারতীয় রাজ্যসভার এই প্রবীণ সদস্য। তিনি পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘চাপরাসি’ বলে মন্তব্য করেন। তাঁর মতে, ‘ইমরান বা অন্য কেউ নামেই প্রধানমন্ত্রী। আসলে সবাই সেনাবাহিনী বা আইএসআইয়ের চাপরাসি।’ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে শুধু চাপরাসি বলেই থেমে থাকেননি তিনি। বললেন, পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আগে তো দু’ভাগ হয়েছে। এবার চার ভাগ করতে হবে। বালুচি, সিন্ধি, পোকতোনি ও পাকিস্তানকে আলাদা করে দিতে হবে।

সুব্রামাণিয়ামের মুখে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও এদিন ফের বিতর্কিত মন্তব্য শোনা যায়। বললেন, জিনিসপত্রের দাবি বা অর্থনীতি দিয়ে ভোট হয় না। হিন্দুত্ব আর দুর্নীতিই হবে ভোটের মূল ইস্যু। এটাকে কাজে লাগিয়েই জিতবে বিজেপি। বাড়বে আসনও। হিন্দুত্বের প্রশ্নে এদিন তিনি ফের দাবি করেন, ভারতের তিন হিন্দু মন্দির পুনরুদ্ধার করতে হবে। অযোধ্যার রামমন্দির, কাশীর বিশ্বনাথ মন্দির ও মথুরার কৃষ্ণ মন্দিরের কথা বলেন তিনি। তাঁর মতে, ‘এই তিন মন্দিরসহ ৪০ হাজার মন্দির মুসলিম আগ্রাসনের সময় ধ্বংস হয়েছে। তবে তিনটি মন্দির মুসলিমরা স্বেচ্ছায় দিলে বাকি সব মন্দির ছেড়ে দিতে আমরা প্রস্তুত। না হলে সবই আমরা দখল করে নেব। এটাই হলো হিন্দুদের শ্রীকৃষ্ণ প্যাকেজ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD