শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ফ্রান্সে মহানবীর (সা) ব্যঙ্গচিত্র প্রদর্শন: প্রতিবাদে তারাকান্দায় মিছিল সমাবেশ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ১২:৪৫ am

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীর (সা.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রদর্শনের প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা বিসকা ইউনিয়নবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন ধর্মপ্রাণ তৌহিদী জনতা। মিছিল শুরুর আগেই লোকে-লোকারণ্য হয়ে যায় বিসকা বাজার এলাকা। বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জনসহ বিশ্ব মুসলিম উন্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাদ জুমা বিসকা বাজার থেকে বিক্ষোভ মিছিল বেড় হয়। মিছিলটি নূর মসজিদ ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। রসূলপুর দরবার শরীফের খলিফা হযরত মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিসকা বাজার জামে মসজিদের সভাপতি শেখ মোহাম্মদ মানিক মিয়াসহ স্থানীয় শীর্ষ আলেমরা।

বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবীর (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ‘সালাম’ ও ‘আল্লাহ হাফেজ’ নিয়ে কটুক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমানকে বহিষ্কার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানির অভিযোগে একাত্তর টেলিভিশনকে বন্ধের আহ্বান জানিয়ে সকল মুসলমানদের প্রতি মহানবীর জীবনাদর্শ মেনে চলার আহবান জানান। বক্তব্য শেষে মুসলিম বিশ্বের মঙ্গল কামানায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় অসংখ্য আলেম ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD