বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ফের ইনজুরিতে নেইমার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ১০:০১ am

জনশক্তি ডেস্ক: ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের পাশাপাশি বড় একটি দুঃসংবাদও পেয়েছে ব্রাজিল ভক্তরা। সংবাদটা আরও খারাপ হয়ে এসেছে নেইমারের ক্লাব পিএসজির জন্য। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিল অধিনায়ককে। তার ইনজুরি কতটা গুরুতর তা এখনই বলা যাচ্ছে না। তবে চলতি মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের ইনজুরি পিএসজির একটা বড় চিন্তার কারণ।

সেলেসাও অধিনায়ক নেইমার বুধবার ক্যামেরুনের বিপক্ষে শুরুতেই মাঠে নামেন। কিন্তু বল পায়ে নৈপুণ্য দেখানোর আগেই উরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে মাঠে নামানো হয় এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসনকে।

নেইমার ইনজুরিতে পড়ায় পিএসজির দুশ্চিন্তা বেড়ে গেলো। আগামী ২৮ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে বাঁচা-মরার লড়াইয়ের মাঠে নামবে পিএসজি। ওই ম্যাচের আগে ইনজুরিতে পড়লেন নেইমার। ওদিকে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্স তারকা এমবাপ্পে কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। এই দুই তারকা যদি চ্যাম্পিয়নস লিগের সামনের ম্যাচে খেলতে না পারে তবে বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে পিএসজির।

নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিলের তারকাদের ইনজুরির তালিকা বেশ লম্বা হলো। ব্রাজিলের দলে থাকা ক্যাসেমিরো-কৌতিনহো ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন আগেই। এদের মধ্যে কৌতিনহো বার্সার অনুশীলনে ফিরেছেন। তার আগে ইনজুরিতে পড়েন মার্সেলো। তাদের কাতারে যোগ হলেন নেইমার।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD