শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

প্লেব্যাক সম্রাটকে ৯ দিন পর সমাহিত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০ ১:৩৩ pm

চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কি‌শোর। আজ বুধবার বাংলাদেশ স্থানীয় সকাল সা‌ড়ে ১১টায় রাজশাহীর স্থানীয় খ্রিষ্টানদের কবরস্থা‌নে সমা‌হিত করা হয় তা‌কে। প্রিয় এই শিল্পী‌কে শেষ বিদায় জানা‌তে এসে‌ছি‌লেন রাজশাহী ২ আস‌নের এম‌পি ফজ‌লে হো‌সেন বাদশা, রাজশাহীর বি‌ভিন্ন সংগীত প্রতিষ্ঠা‌নের সদস‌্য ও শিক্ষকরা।

ঢাক‌া থে‌কে এন্ড্রু কি‌শোর‌কে শেষ বিদায় জানা‌তে এ‌সে‌ছি‌লেন জন‌প্রিয় সুরকার ইথুন বাবু, চল‌চ্চিত্র শিল্পী স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌য়েদ খান প্রমুখ।
সবাইকে কাঁদিয়ে ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ। ছে‌লে মে‌য়ে সপ্তক ও সঙ্গা অস্ট্রেলিয়া‌তে থাকায় ৯ দিন পর কবর দেওয়া হ‌লো এন্ড্রু কি‌শোর‌কে।

এদিকে রাজশাহীর স্থানীয় চা‌র্চে আজ সকাল ৯টায় শেষ শ্রদ্ধা জানা‌তে নি‌য়ে আসা হ‌য় এন্ড্রু কি‌শোর‌কে। সকাল ৯টা থে‌কে ১০টা পর্যন্ত গির্জার ম‌ধ্যে রাখা হয় তা‌কে। এরপর প্রিয় গায়‌কের প‌রিবার প‌রিজন ছে‌লে মে‌য়ে‌দের নি‌য়ে প্রর্থানা ক‌রেন ফাদ‌ার।

প্রার্থনা শে‌ষে সাধার‌ণের শ্রদ্ধা জানা‌তে চা‌র্চের সাম‌নে রাখা হয় মর‌দেহ। চার্চের আয়োজনের পর এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হয় রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যান প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD