বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর অনুদান পেল সিঙ্গাইর উপজেলার ছয়শত মসজিদ

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ৯:৫৬ pm

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুদানের চেক পেয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ৬ শত মসজিদ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৃহস্পতিবার (৪ মে) প্রতিটি মসজিদকে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ লাখ টাকার চেক প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন এসব মসজিদের ইমাম-খতিব ও কর্তপক্ষের হাতে এই অনুদানের চেক তুলে দেন স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

করোনা ভাইরাস সংকটকালীন সময়ে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও খতিবকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছয়শত মসজিদের ইমাম ও খতিবদের হাতে এই অনুদানের চেক তুলেদেন স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার. উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান ও যুগ্ম-সম্পাদক মুফতি মাসউদ উর রহমান আইয়ুবীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

উল্লেখ্য: করোনাভাইরাস পরিস্থিতিতে গত মার্চের শেষ দিক থেকে দেশের সকল মসজি মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়। রোজা শুরু হলেও মসজিদে মুসল্লি ঢোকার সুযোগ ছিল না। পরে সর্ত সাপেক্ষে মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয় সরকার।

বাংলাদেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের বেতন-ভাতা হয় মুসুল্লিদের দান করা টাকায়। এবার করোনাভাইরাস সঙ্কটে আর্থিক সংকটে পড়ে দেশের অধিকাংশ মসজিদ। ঘাটতি পুরণে সরকারের কাছে ‘প্রণোদনা দাবি করে ইসলামী ফাউন্ডেশন কর্তপক্ষ। এরই প্রেক্ষিতে ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন দেশের ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদে ৫ হাজার টাকা হারে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD