
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক নেতাদের তর্ক-বির্তক আর চুলচেরা বিশ্লেষণ ভোট যুদ্ধের আভাস দিচ্ছে। শুধু সাধারণ মানুষের মাঝে নয় কাতার প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা কৌতূহল। অনেক প্রবাসী জাতীয় নির্বাচনে ভোট দিতে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় প্রবাসীরা।
অন্যদিকে দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দাবি প্রবাসীদের।
তারি ধারাবাহিকতায় নোয়াখালী -৪ সুবর্ণচর উপজেলার আসনে এমপি একরামুল কবির চৌধুরী নৌকার পক্ষে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে ধন্যবাদ জানান কাতার আওয়ামী লীগ আল শামাল সিটি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক।
তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।