শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রথম দিনে নাম নিবন্ধন করেছে ১৯৪জন পাসপোর্ট নাম্বার বিহীন লেবানন প্রবাসী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১ ৩:৪০ pm

লেবানন থেকে সেচ্ছায় দেশে ফিরতে পাসপোর্ট নম্বর বিহীন বাংলাদেশী প্রবাসীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। রবিবার (২০জুন) পূর্বঘোষিত সময় অনুযায়ী আল আনসার স্টেডিয়ামে নাম নিবন্ধন শুরু হয়। আগামী ২৫ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম । সেই সাথে যাদের পাসপোর্টের নম্বর রয়েছে, তাদের নামও নিবন্ধন করছেন বলে জানান বাংলাদেশ দূতাবাস।

পাসপোর্ট নম্বর বিহীন প্রবাসীরা লেবানন জেনারেল সিকিউরিটি কর্তৃক ধার্য্যকৃত ছয় লক্ষ পঞ্চাশ হাজার লেবানিজ লিরা জমা নিয়ে নাম নিবন্ধন করছেন। এসময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান, প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন জানান, প্রথম দিনে ১৯৪ জন পাসপোর্ট নম্বর বিহীন কর্মীর নাম নিবন্ধন করা হয়। এদের মধ্য দূতাবাস ৪০ জনের পাসপোর্ট খুজে পেতে স্বক্ষম হয়েছে।

আবদুল্লাহ আল মামুন আরো বলেন, দূতাবাসের দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে লেবানন সরকার কিছু শর্ত স্বাপেক্ষে এই সুযোগ দিয়েছে। আগামীতে ফের এই সুযোগ না আসার সম্ভাবনা বেশী। তাই তিনি পাসপোর্ট নম্বর বিহীন সকল প্রবাসীদের এই কর্মসূচীতে অংশ গ্রহন করতে বিশেষ অনুরোধ করেন।

পাসপোর্ট নম্বর বিহীন নারীকর্মী শেফালী বেগম জানান, নয় বছর আগে তিনি গৃহকর্মী হিসাবে লেবানন আসেন। ভাষাগত সমস্যা ও মালিকের অত্যাচার সহ্য করতে না পেরে মালিকের বাসাছেড়ে পালিয়ে ছিলেন। পালানোর সময় পাসপোর্ট বা আকামা নেয়া সম্ভব হয়নি। দেশেও তার পরিবারের কাছে বা এজেন্সি অফিসে পাসপোর্টের কোন কপি বা পাসপোর্ট নম্বর নেই। আর এসকল নথি না থাকায় ইচ্ছে থাকলেও তিনি দেশে ফিরতে পারেননি। এখন দেশে ফেরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

একি সমস্যায় শত চেষ্টা করেও দেশে ফিরতে পারেননি আরেক নারীকর্মী ঝেলেকা। তিনি এই কর্মসূচীতে অংশগ্রহন করতে পেরে আনন্দে আত্মহারা।

তাদের মত শত শত প্রবাসী আজ দেশে ফিরতে মরিয়া, তাই নাম নিবন্ধন করতে ছুটে আসেন দূতাবাসে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD