বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে : অতিরিক্ত আইজিপি শহিদুর

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৬:১৯ pm

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হবে। সবাইকে অনুরোধ করেন, পুলিশের পাশে থাকতে। আমরা আশা করি, বাংলাদেশ পুলিশের যে দায়িত্ব আছে, আমরা তা পালন করতে সক্ষম হব।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কে এম শহিদুর রহমান বলেন, পুলিশের যে আইনকানুন, বিধি, নিয়ম-কানুন আছে, তার মধ্যে থেকেই আমরা খুব দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে এবং মানুষকে সেবা দিতে চাই। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে। এ জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটি করতে চাই।

অসংখ্য পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহিদুর রহমান। তিনি বলেন, পুলিশের কিছু কর্মকর্তা হয়তো মনের কষ্টে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা নিশ্চয়ই এ বিষয়টির সমাধান করতে পারব। আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এটাই পুলিশের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম গণমাধ্যমে কথা বলেছেন। শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর অনেক শীর্ষ পুলিশ কর্মকর্তা নিরাপদ অবস্থানে লুকিয়ে ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD