মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সত্যি হলো আসিফ নজরুলের ভবিষ্যত বানী, বাইডেন ৩০৬ ও ট্রাম্প ২৩২

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ২:২৫ am

অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ড. আসিফ নজরুলের ভবিষ্যত বাণী সত্যি হলো। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে যখন চলছিল চুল চেরা বিশ্লেষণ। কার দখলে যাচ্ছে হোয়াইট হাউজ, তা জানতে উদ্বিগ্ন বিশ্ব নেতারা। ঠিক সেই সময় গত ৬ নভেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল নির্বাচনের আগাম ফলাফল জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসে তিনি ভবিষ্যত বাণী করেছিলেন, জো বাইডেন পাবেন ৩০৬ ইলেকটোরাল ভোট আর ট্রাম্প পাবেন ২৩২ ভোট। বহু জল্পনাকল্পনার পর তার ভবিষ্যত বাণীই সত্যি হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, সর্ব মোট বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩০৬ আর ট্রাম্প পেয়েছেন ২৩২।

জনশক্তির পাঠকদের জন্য আসিফ নজরুলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ‘‘তোমরা ভোট গুনতে থাকো। আমি রেজাল্ট জানিয়ে দিলাম।বাইডেন ৩০৬ : ট্রাম্প ২৩২। এরমধ্যে মামলা করে কিছুটা ঝামেলা করা যাবে একমাত্র ফিলাডেলফিয়া-য়। সেটা এমনকি বাদ দিলেও বাইডেন প্রেসিডেন্ট। নিশ্চিত’’।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD