শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ধূমপানে ঠোঁট কালো হলে যা করবেন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ২:৪০ pm

জনশক্তি ডেস্ক: কালো ঠোঁটের সমস্যা এখন সাধারণ। বিশেষ করে ধূমপানে যাদের ঠোঁট স্বাভাবিক রং হারায় তারা থাকেন চিন্তায়। অনেকেই ভাবে সে হয়তো এর সুন্দর রং কখনই ফিরে পাবেন না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কয়েকটি ঘরোয়া উপায় ব্যবহার করলেই ফিরে পাওয়া যায় ঠোঁটের স্বাভাবিক সুন্দর রং।

বিটরুট প্যাকঃ বীট কেটে তার রস লাগান ঠোঁটে। গোলাপি রং ফিরে আসবে। এছাড়া ঠোঁটের ফাটা ভাব কমাতেও সাহায্য করে বীট। তবে শুধু বীটের রস ব্যবহার না করে তার সঙ্গে লেবু মিশিয়েও ঠোঁটে মালিশ করতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন এই প্যাক লাগালে ঠৌঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।

টুথব্রাশঃ শুধু দাঁতের জন্য কিন্তু টুথব্রাশ নয়। আরো অনেক কাজে লাগে এটি। তার মধ্যে একটি হলো ঠোঁটের যত্ন। ঠোঁটে একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ব্রাশ দিয়ে হালকা করে ঘষুন। পাঁচ মিনিট প্রক্রিয়াটি চালিয়ে যান। এবার পানি দিয়ে ধুয়ে নিয়ে ফের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

চিনি ও লেবুর রসঃ কালো ঠোঁটে রং ফেরানোর আরো একটি উপায় রয়েছে। এক চামচ চিনির মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এটি ঠোঁটে লাগিয়ে দিন। কয়েক মিনিট এভাবে স্ক্রাব করুন। এরপর পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।

গ্লিসারিন ও লেবুঃ ময়শ্চারাইজ করার জন্য গ্লিসারিন খুব উপকারী। লেবু স্বাভাবিক স্ক্রাবার। গ্লিসারিন ও লেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে দিন।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD