
মা দুর্গাকেই সন্তুষ্ট করতে অন্ধবিশ্বাসের বলি হলো এক শিশু। ভারতের ওড়িশার বোলাঙ্গির জেলার সিন্ধেকেলা গ্রামে ঘটেছে এই ঘটনা।
আধুনিক বিজ্ঞানের যুগে এগিয়ে চলেছে পৃথিবী কিন্তু সেখানে ভারতের কিছু অঞ্চলে এখনো শিক্ষার আলো পৌঁছায়নি৷ তাই কুসংস্কারে জর্জরিত ভারতের অনেকে এলাকাতেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে আগেও।
স্থানিয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সিন্ধেকেলার এক নদীর তীর থেকে ৯ বছরের এক শিশুর মাথাকাটা লাশ উদ্ধার করা হয়।
তদন্তের পর জানা যায়, মৃত শিশুর নাম ঘনশ্যাম রানা। বলি দেয়ার উদ্দেশ্যেই তার স্বজনরা হত্যা করেছে শিশুটিকে। গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিল সে। এই ঘটনায় নিহত শিশুটির স্বজন কুঞ্জা রানা এবং চাচাতো ভাই সম্ভাবন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুইজনই কালো জাদুতে বিশ্বাসী। সেই কুসংস্কার থেকেই দেবী দুর্গাকে তুষ্ট করতে ৯ বছরের শিশুকে বলি দেয়া হয়।
গতবছরও দুর্গাপূজার সময় একই ঘটনা ঘটেছিল। একই এলাকায় অন্ধবিশ্বাসের শিকার হয়েছিল এক কিশোর। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এক তন্ত্রসাধককে।