বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ৩:৪৮ pm

জনশক্তি ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টার (দক্ষিণ আফ্রিকা সময় সন্ধ্যা ৭টা) দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মো. টিটু খান (৩৫)। তিনি মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মৃত হাসমত খানের ছেলে। এক যুগেরও বেশি সময় ধরে টিটু খান এবং তার অপর দুই ভাই রঞ্জু খান ও মিঞ্জু খান দক্ষিণ আফ্রিকায় বসবাস ও ব্যবসা করে আসছিলেন।

নিহত টিটুর বড় ভাই রঞ্জু খান জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন টিটু। পথে কয়েকজন দুর্বৃত্ত তার পেটে ও মাথায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

এদিকে টিটুর খুন হওয়ার খবর পাওয়ার পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। টিটু খানের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে তার অপর ভাই মিঞ্জু খান জানিয়েছেন।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD