শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনায় হরিরামপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১ ৭:৫৬ pm

মানিকগঞ্জের হরিরামপুরে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদি নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমা ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও পার্শ্ববর্তী শিবালয় উপজেলার মালুচী গ্রামের কাশেম আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী। এঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। সে একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭ টার দিকে নৌকায় করে গৃহবধু নাজমা বেগম বাড়ি পাশে ক্ষেতে মরিচ তুলতে যাচ্ছিলেন। তাদের জমির সাথে প্রতিবেশি রফিকুল ইসলামের ধান ক্ষেত। ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় নাজমা বেগমের সাথে রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল ইসলাম নাজমা বেগমকে বাশ দিয়ে পিটাতে থাকে। নাজমার আর্তচিৎকারে স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে গেলে রফিকুল পালিয়ে যায়। পরে আহত অবস্থায় নাজমা বেগমকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর সকাল সাড়ে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতোলের কর্তব্যরত চিকিৎসক।

হরিরামপুর থানার পুলিশ পরির্শক (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, খবর পেয়ে নিহত নাজমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর হত্যাকাণ্ডে অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD