বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

জাবিতে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯ ৮:০৮ am

জাকির হোসেন জীবন(জাবি) প্রতিনিধি:
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ.ফ.ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ-উল-হাসান বেলুন উড়িয়ে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আ.ফ.ম কামাল উদ্দিন হল ছাত্রলীগ শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ-উল-হাসান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধূলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ভাল থাকলে মন আর মন ভাল থাকলে জীবনে নতুন উদ্যোমে সবকিছুই ভাল লাগে। খেলা হচ্ছে সেই ভাল থাকার খোরাক। হল শাখা ছাত্রলীগের এমন মহৎ উদ্বোগে সত্যি আমি গর্বিত। খেলা শিক্ষার্থীদের মন জগতে আনন্দ উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করবে বলে মনে করি।
ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পরাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হলটির ওয়ার্ডেন মো. ফখরুল ইসলাম, সহাকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল ও গোলাম মোর্ত্তজা।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনি, বর্তমান সভাপতি মো.জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বিজয় ৭১ ঢাকা ও ওসমানী ফোর্স সিলেট এই দুইটি দল অংশগ্রহণ করেন। মোট ৮ টি দলের অংশগ্রহণে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

জনশক্তি/এমএইচ

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD