বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

জন্মদিনে ভালোবাসায় সিক্ত নন্দিত অভিনেত্রী জয়া আহসান

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০ ৪:২৬ pm

বাংলাদশের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ বুধবার (১ জুলাই)। জীবনের আরেকটি বসন্ত অতিক্রম করলেন তিনি। বিশেষ এই দিনে সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার এই জনপ্রিয় তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

জয়া আহসান জন্ম গোপালগঞ্জে। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন।

অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী জন্মদিনে জয়াকে ভালোবাসা জানাচ্ছেন। তারকাদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন- সুবর্ণা মুস্তাফা, পরিচালক আকরাম খান, অভিনেতা শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, শবনম ফারিয়াসহ নাটক ও ইন্ডাস্ট্রির অনেকে।

উল্লেখ্য, জয়া আহসান দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন। করোনার মধ্যে শুরু থেকে ঢাকাতেই আছেন তিনি। এমন পরিস্থিতিতে এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন রাখেননি এই অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে ছোটপর্দা দাপিয়ে বেড়িয়েছেন জয়া আহসান। নাটক ও বিজ্ঞাপনের মডেল হয়ে সবার নজরে কাড়েন। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় যাত্রা শুরু তার। এরপর নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ও অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।

‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’ ও ‘দেবী’র জন্য মোট চারবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন জয়া আহসান।

বাংলাদেশের সিনেমা ছাড়াও কলকাতার বাংলা সিনেমায় জয়া বেশ জনপ্রিয়। তার অভিনীত ভারতীয় সিনেমার মধ্যে ‘আবর্ত’, ‘বিসর্জন’, ‘রাজকাহিনী’, ‘ঈগলের চোখ’, ‘ক্রিসক্রস’ ও ‘কণ্ঠ’ উল্লেখযোগ্য।

মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’সহ জয়া অভিনীত বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD