শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সিংগাইরে ছেলের হাতে পিতা খুন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ৩:২২ pm

মানিকগঞ্জের সিংগাইরে ছেলের হাতে খোকন মিয়া (৫৫) নামে এক পিতা খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯শে এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে কাওসার (২২) পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

থানা পুলিশ ও ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত খোকন (৫৫) পেশায় একজন ট্রাক চালক আর ছেলে কাওসার একটি ওয়ার্কশপে কাজ করতেন। পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই বাপ-বেটার মধ্যে জগড়া হতো। বৃহস্পতিবার (২৯ শে এপ্রিল) সকাল ১০টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে কাওসার টিউবওয়েলের হাতল দিয়ে পিতার মাথায় একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: আসলাম হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ছেলে কাউসার পলাতক রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD