শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সিঙ্গাইরে চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই, গাড়িসহ তিনজন গ্রেফতার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ১২:৫৮ pm

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গাড়ি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা পুলিশ। নিহত অটোরিকশা চালক সোহান মিয়া (১৬) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের প্রবাসী গোলাম আলীর ছেলে। সোমবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার ও ছিনতাইকৃত গাড়ি উদ্ধার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জের মাদবপুর উপজেলার দক্ষিন দেওগাঁ গ্রামের হারুন অর রশিদের ছেলে মোঃ আউয়াবিন মিয়া (২০), বরিশাল সদর (কোতয়ালি) উপজেলার জর্জতলা গ্রামের মো: নুরু মুন্সির ছেলে মো: মোঃ সাগর মুন্সি (১৯) ও একই এলাকার বাবুল খলিফার ছেলে মো: হোসাইন খলিফা (১৮)। এদের মধ্যে আউয়াবিন চর উলাইল ও বাকি দুজন সাভারের তেতুলঝোড়া এলাকায় বসবাস করতো।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুহান মিয়া ভাড়া অটোরিকশা চালাতো। প্রতিদিনের ন্যায় সোমবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। সাড়ে ৪ টার দিকে খাসেরচর বাজার থেকে ধল্লা বাজারে যাওয়ার উদ্দেশ্যে তার গাড়িতে উঠেন তিনজন দূবৃত্ত। ধল্লা বাজার-খাসেরচর গ্রামীণ সড়কের হঠাৎপাড়া এলাকায় পৌছলে চালক সোহান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে তার অটোরিশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

এমন খবরে সহকারি পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক ও থানার পুলিশ পরির্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা, ওসি তদন্ত আবুল কালাম, উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম, আলমগীর হোসেন ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সিঙ্গাইর ও সাভার উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালান।

এক পর্যায়ে এদিন রাত ১০ টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়কের সাভারের তেতুলঝোড়া এলাকা থেকে আটোরিকশাসহ ছিনতাইকারী মোঃ আউয়াবিন মিয়া, মোঃ সাগর মুন্সি ও মো: হোসাইন খলিফাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের নামে রাতেই থানায় একটি হত্যা মামলা করেন নিহত অটোরিকশা চালক সুহান মিয়ার মা লাইলী বেগম

মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অাবুল কালাম বলেন, গ্রেফতারকৃত তিনজনই অটোরিকিশা ছিনতাই ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে তোলা হবে। ন্যায় বিচারের স্বার্থে যতদ্রুত সম্ভব মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD