বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

চলতি মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৯ pm

এলপি গ্যাসের দর অপরিবর্তিত থাকছে ডিসেম্বর মাসে, ১২ কেজি এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাসের দামও (লিটার প্রতি ৬৬.৮১ টাকা) অপরিবর্তিত থাকছে।

নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিইআরসির হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নভেম্বর মাসের নতুন দর ঘোষণা চেয়ারম্যান জালাল আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক ও কমিশনের সচিব ব্যারিস্টার খলিলুর রহমান।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলের দর ঘোষণার সময় বলা হয় সৌদির দর উঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD