শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে মেয়র পদপ্রার্থী ডা: শাহাদাত হোসেনের সমর্থনে কাতারে নির্বাচনী প্রচারণা সভা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১ ৪:১৬ pm

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ডা.শাহাদাত হোসেন এর সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা করেছে কাতারস্থ বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী।

শনিবার রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ইসমাইল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপি সভাপতি মোঃ আবু ছায়েদ এবং প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু

মহিউদ্দিন কাজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন মোল্লা,
সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নাসের, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী।

বক্তব্য রাখেন কাতার বিএনপি যুগ্মসম্পাদক গোলাম সরোয়ার মিশু, বাবুল গাজী,সহসাধারণ আইনুল করিম বাবু ,সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান বাবু খান, সমর্থক গোষ্ঠী সহসভাপতি নাজিম উদ্দীন, জাকারিয়া চৌধুরী,ফজল কবির যুগ্মসম্পাদক মোহাম্মদ তৈয়ব,যুব দলের নেতা আমিনুল ইসলাম সুমন, সেচ্ছাসেবক দলের নেতা আহমদ নবী নোমান প্রমুখ।

২৭ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।দেশের গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ডা: শাহাদাত হোসেনের বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD