মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ঘাস খাচ্ছেন সালমান খান!

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ৫:২৯ pm

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর লকডাউন ঘোষণা দেওয়ার আগে পরিবারের কয়েকজন সদস্যদের নিয়ে নিজের পালভেল খামারবাড়িতে ঘুরতে গিয়েছিলেন সালমান খান। কিন্তু এখন সেখানেই আটকে রয়েছেন তারা।

খামারবাড়ি থেকেই ভক্তদের সঙ্গে সেখানকার নানা মুহূর্ত শেয়ার করছেন বলিউডের এই সুপারস্টার। এর ধারাবাহিকতায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সাল্লু। যেখানে দেখা যাচ্ছে- কালো রঙের একটি ঘোড়াতে ঘাস খাওয়াচ্ছেন তিনি।

মজার বিষয় হলো- ভিডিওটির শেষ দিকে ঘোড়াকে খাওয়ানো ওই পাতা খেতে দেখা গেছে সালমান খানকেও। এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘ব্রেকফাস্ট উইথ মাই লাভ।’

এদিকে, খামারবাড়ি থেকেই ক’দিন আগে একটি ভিডিও শেয়ার করে সালমান খান জানিয়েছিলেন তিনি তার বাবা সেলিম খানকে তিন সপ্তাহের বেশি সময় ধরে দেখেন না। কেননা তিনি বর্তমানে রয়েছেন মুম্বাইয়ে।

তবে ভিডিও কলের মাধ্যমে সবসময় বাবার সংস্পর্শে থাকেন বলে জানিয়েছেন সালমান।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD