বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

গার্লস গ্যাংয়ের সঙ্গে মাঝরাতে প্রিয়াঙ্কা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮ ১১:১০ am

জনশক্তি ডেস্ক: সামনেই বিয়ে, তাই প্রিয়াঙ্কা চোপড়া সেলিব্রেশনের যেন আর কোনও শেষ থাকছে না। একের পর এক পার্টি লেগেই রয়েছে। কখনও আইবুড়ো ভাতের অনুষ্ঠানে মা মধু চোপড়ার সঙ্গে নাচতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কাকে, আবার কখনও বা টাকিলা পান করে জা সোফি টার্নার, বোন পরিণীতি চোপড়া, ইশা আম্বানিদের সঙ্গে সেলিব্রেট করতে ব্যস্ত থাকছেন প্রিয়াঙ্কা। যে পার্টির ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। আমস্টারডামে ব্যচেলরেট পার্টি সেরে পিগি চপস আপাতত গার্লস গ্যাংয়ের সঙ্গে মুম্বাই ফিরেছেন।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, মুম্বাই ফেরার আগের রাতেও আমস্টারডামে গার্লস গ্যাংয়ের সঙ্গে সালোয়ার ও হাই হিল পরে শেষ মুহূর্ত সেলিব্রেট করতে দেখা গেছে পিগি চপসকে। যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে তার হবু জা সোফি টার্নার, এলিজাবেথ চেম্বারস, বোন পরিণীতি চোপড়া, ইশা আম্বানি সহ আরও বেশ কয়েকজনকে দেখা যায়। দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা নিজেই সালোয়ার ও হিল পরে গার্লস গ্যাঙের সঙ্গে পার্টি করার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।

যদিও সৃষ্টি বেহেল আর্য, নাতাশ দত্ত, ড্যানিয়েল জোনাস, মুবিনা রতনসে প্রিয়াঙ্কার আগের ব্যচেলরেট পার্টিতে উপস্থিত থাকলেও এই পার্টিতে তাদের দেখা গেল না। তবে মঙ্গলবারই প্রিয়াঙ্কা ও পরিণীতি নিজের পরিবারের সঙ্গে দীপাবলি সেলিব্রেশনের জন্য মুম্বাই ফিরেছেন। ১ ডিসেম্বর নিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD