রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে কটূক্তি: সাবেক ছাত্রদল নেতা লাঞ্ছিত

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ৮:৪২ pm
জনশক্তি রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কটূক্তি করায় সাবেক জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজনকে লাঞ্ছিত করেছেন তারই দলের নেতাকর্মীরা। বুধবার জেলা বিএনপির সমাবেশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,সহায়ক সরকারের অধীনে নির্বাচন ও সেনা মোতায়নের দাবিতে বরিশালে পৃথক প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক দপ্তরে স্মারকলিপি দিয়েছে দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি।
প্রতিবাদ সমাবেশ চলাকালীন  সাবেক জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন বর্তমান কমিটিতে পদ না পাওয়ায় বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট  রাজিব আহসানকে নিয়ে কটূক্তি করায় জেলা ছাত্রদলের কর্মীদের তোপের মুখে সমাবেশ ত্যাগ করতে বাধ্য হয় বলে খবর পাওয়া গেছে।
একাধিক সূত্রে জানা যায়, সাবেক জেলা ছাত্রদল নেতা সুজনকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানের অনুসারী নেতাকর্মীরা লাঞ্ছিত করে সমাবেশ থেকে বের করে দেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে কটূক্তি করায় জেলা ছাত্রদলের কর্মীরা তাকে জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সভা থেকে বের করে দেয়।
ছাত্রদলের বিশস্ত সূত্রে জানা যায়, সাবেক জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন মাদক মামলায় কারাগারে থাকায় নবগঠিত কমিটিতে কোনো পদ পাননি। এ কারণে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষিপ্ত আচরণ করে আসছিলেন তিনি।
জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD