বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ক্রিকেটার ধোনি এখন লাঙ্গল চালান জমিতে

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ১২:১৫ am

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পর্দার আড়ালে চলে গেছেন মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের হয়ে কিংবা ঘরোয়া ক্রিকেটেও খেলেন না। আবার অবসরও নেননি। শোনা যায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে চান। এসব জল্পনা নিয়ে একবারও মুখ খোলেননি ধোনি। তবে মাঝেমধ্যে তার ব্যক্তিজীবনের ছবি আর ভিডিও দেখা যায় সোশ্যাল সাইটে। এবার যেমন তাকে দেখা গেল কৃষক রূপে।

ভারতকে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক ধোনি এখন লকডাউনের মাঝে নিজের খামারবাড়িতে অবস্থান করছেন। কিছুদিন আগে তার স্ত্রী সাক্ষী এক লাইভে বলেছিলেন, সময় কাটাতে ধোনি নাকি নিজের বাইকগুলো প্রতিদিন খোলেন আর জোড়া লাগান। তবে এবার জানা গেল, ধোনি তার বাইক খোলা ছাড়াও আরও কাজ করেন। সেটা হলো জমিতে লাঙ্গল দিয়ে চাষ করা!

টুইটারে ‘এমএস ধোনি ফ্যানস অফিশিয়াল’ নামের পেজ থেকে ছড়িয়েছে ধোনির এই চাষবাস করার ছবি-ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের ফার্ম হাউজে ট্রাক্টর চালিয়ে ধোনি জমিতে লাঙল দিচ্ছেন। সোশ্যাল সাইটে এমনিতেই তিনি ততটা অ্যাকটিভ নন। এমনকি তার বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতেও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ধোনি। ধোনি ক্রিকেটে ফিরবেন কিনা এমন চিন্তায় ভক্তদের অবস্থা খারাপ হলেও তিনি বেশ আনন্দেই আছেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD