শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

করোনা পুজি করে চালের দাম বাড়ালে ব্যবস্থা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০ ১:৪৯ pm

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সারা বিশ্ব এখন করোনা আতঙ্কে নিমজ্জিত। এটাকে পুঁজি করে চালের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাই। কোনও ব্যবসায়ী কারসাজি করে চালের দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ন্যূনতম ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা থাকলে কোনও অবস্থায় এই সমস্যাকে পুঁজি করে কোনও ব্যবসায়ী দাম বাড়াতে পারে না। সরকারের মনিটরিং চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্রেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আতঙ্কিত হওয়ার কারণ নাই। ওএমএসে (খোলাবাজারে) চাল বিক্রি চলছে। সরকারের গুদামে চালের পর্যাপ্ত মজুত আছে।

অসাধু ব্যবসায়ীরা চালের দাম না বাড়ানোর এ আহ্বান শুনবে কিনা−সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সরকারের গুদামে ১৭ লাখ ৩৯ হাজার ৪০০ মেট্রিক ট্রন চাল মজুত আছে। এক মাস চার দিন পর নতুন বোরো ধান উঠতে শুরু করবে। ভয়ের, আতঙ্কের কোনও কারণ নাই।

লাইটনিউজ/এমএসআই

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD