রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন লেবাননের প্রবীণ রাজনীতিবিদ মিশেল মুর

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১ ১০:৩৬ pm

শনিবার (৩১জানুয়ারি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন লেবাননের প্রবীণ রাজিনীতিবিদ মিশেল মুর। তার বয়স হয়েছিল ৮৮বছর। গত কয়েক বছর ধরে তিনি স্বাস্থ্য জনিত সমস্যায় ভোগছিলেন। গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মিশেল মুর দুই দশকেরও বেশি সময় মেটন জেলার সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ তিনি গত ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। সাবেক উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করে ছিলেন এবং একজন শক্তিশালী আইনপ্রনেতা ছিলেন।

তিনি ১৯৩২ সালে লেবাননের দক্ষিন মেতন শহরে গ্রীক অর্থডক্স পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি জোসেফ বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগে পড়াশুনা করেন এবং ১৯৫৫ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

মুরের মৃত্যুতে সংসদ সদস্যের সংখ্যা দাড়াল ১১৯ জনে। অর্থনীতি মন্দার প্রভাব ঢেকাতে ব্যর্থ হওয়ায় গতবছর সরকারের প্রতি অনাস্থা এনে ৮জন আইন প্রনেতা পদত্যাগ করেন। লেবাননের সর্বমোট ১২৮টি সংসদীয় আসন রয়েছে।

অন্য দিকে করোনা ভাইরাস বিস্তারের কারণে শূণ্য আসন গুলোতে কোন উপনির্বাচন হয়নি। এর মধ্যে আজ আরো একজন সংসদ ও আইন প্রনেতার বিয়োগ হল।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD