বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

করোনায় মারা গেছেন হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২০ ৩:১৮ pm

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ‘ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা আক্রান্ত ডা. আবুল হোসেন খান গত ১৮ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল নাগাদ দেশে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD