বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত সাকিব

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ১০:২৪ pm

জনশক্তি ডেস্ক: ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে অলরাউন্ডার ও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত।

হাতের ইনজুরির কারণে দীর্ঘ সময় বিরতির পর সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করা হলেও খেলা যখন টানা পাঁচ দিনের তাই ভয়, সংশয় বা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বুধবার গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাকিবের কথায়ও পাওয়া গেছে সেই সংশয় বা অনিশ্চয়তার ইঙ্গিত।

সাকিব বলেন, আমি মাত্র আজকের দিনসহ চার সেশন অনুশীলন করেছি, মাঝে আবার দুটি সেশন ছিল ঐচ্ছিক। দেখা যাক (কালকের টেস্টে অংশ নিতে পারি কি না)। খেলছি কি না তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সম্প্রতি সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সেখানে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে না পেয়ে মাহমুদুল্লাহ অধিনায়কের দায়িত্ব পালন করেন।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

জনশক্তি/এস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD