শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

‘ওয়ালিদ জুম্বলাত বলছেন’ ইরানীয় আধিপত্যের অধীনে লেবানন

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১ ২:৩৯ pm

লেবাননের প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টির নেতা সাবেক সংসদ সদস্য ওয়ালিদ জুম্বলাত বলেছেন, লেবানন এখন ইরানের অধীনে চলছে। মুক্ত দেশপ্রেমিক আন্দোলন (আল-হরকাতুল ওতনিয়া হররা) এবং হিজবুল্লাহ এখনো তাদের সবুজ সংকেত না পাওয়ায় সরকার গঠনে বিলম্ব হচ্ছে। আল-আনবা ইলেকট্রনিক ম্যাগাজিন বরাত দিয়ে আননাহার ডটকম সংবাদটি প্রকাশ করেছে।

রবিবার সন্ধ্যায় লেবানন প্রবাসীদের সাথে অনুষ্ঠিত এক অনলাইন আলোচনায় জুম্বলাত বলেন, লেবাননের জন্য ফরাসিদের নেয়া উদ্যোগ ব্যর্থ হয়েছে কারণ ফ্রান্সের অনুরোধ মতে সরকার গঠিত হয়নি। প্রভাবশালী বাহিনী হিজবুল্লাহ এবং মুক্ত দেশপ্রেমিক আন্দোলন (আল-হরকাতুল ওতনিয়া হররা) সরকার গঠনে সবুজ সংকেত পায়নি।

সাদ হারিরিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই বাহিনী লেবাননে সবকিছুর উপর আধিপত্য বিস্তার করতে চায়, দেশটি এখন ইরানের অধীনে রয়েছে।

বৈরুতের বন্দরে বিস্ফোরণের তদন্ত প্রসঙ্গে প্রগ্রেসিভ সোশালিস্ট পার্টির এই নেতা বলেন, শুধুমাত্র একটি নিরপেক্ষ বিচার বিভাগ পারে এর সঠিক তদন্ত করতে, তাহলে এর সুফল পাওয়া যাবে।

জুম্বলাত আরো বলেন, আমিই একমাত্র ব্যক্তি তদন্ত চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি। অন্য কেউ এর তদন্ত অব্যাহত রাখতে চান না, কারণ এটি শেষ পর্যন্ত সিরিয়া সরকারকে নিন্দার কারণ হয়ে দাড়াবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD