মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগের ফাইনালে সুপার সিক্সার্স

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ ১০:৫১ pm

খুলনার দিঘলিয়া উপজেলায় চলমান ‘ওয়ালটন দিঘলিয়া প্রিমিয়ার লিগ’ সিজন-সিক্সের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সুপার সিক্সার্স। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় স্থানীয় ওয়াইএমএ ক্লাবের আয়োজনে চলছে টুর্নামেন্টটি।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিঘলিয়ার এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১৮ রানে কিটক্যাট বয়েজকে পরাজিত করে ফাইনালে নাম লেখায় সুপার সিক্সার্স।

আগে ব্যাট করে সুপার সিক্সার্স নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। দলের হয়ে পিয়াস মাত্র ১৭ বলে সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান রকি ২৭ বলে ৩৮ রান করেন। কিটক্যাট বয়েজের হয়ে সুমন একমাত্র উইকেটটি নেন।

জবাবে ব্যাট করতে নেমে কিটক্যাট বয়েজ ক্লাব ১১.৪ ওভারে মাত্র ৯৭ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের হয়ে সুজাত ২৪, পিয়াস ১৪ রান করেন। বিজয়ী দলের পিয়াস ১৪ রানে ২টি ও রকি ২০ রানে ৩টি উইকেট নেন। ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করে পিয়াস ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এ ম্যাচে হারলেও এখনও ফাইনালে যাওয়ার সুযোগ আছে কিটক্যাট বয়েজের। শনিবার প্রতিযোগিতার এলিমেনেটর ম্যাচে ব্রম্মাগতি রয়েলস মুখোমুখি হবে সুপার ইলেভেনের। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে কিটক্যাট বয়েজ ক্লাব।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD