মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ওপেনিংয়ে চমক দেখিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ৬:০৫ pm

এশিয়া কাপের ফাইনালে আজ বাংলাদেশ-ভারত মহারণ। এই মহারণে টসভাগ্য ভাল হল না টাইগার অধিনায়ক মাশরাফির। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন ভারতের অধিনায়ক রহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মাঠে নামছে দুই দল।

এই নিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলেই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটের শিরোপা জেতার স্বাদ পাবে বাংলাদেশ। অন্যদিকে ভারত মাঠে নেমেছে সপ্তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মুমিনুলের বদলে দলে এসেছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ একাদশ: মাশরফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোহম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD