বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ঈদে পণ্য পরিবহন বন্ধ থাকবে, গণপরিবহন নয়: খালিদ মাহমুদ চৌধুরী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২০ ৬:৫৫ pm
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে আসন্ন ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের পর তিন দিন মোট নয় দিন পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

এই নয় দিন গণপরিবহন নয়; মালবাহী পণ্য পরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ-সংক্রান্ত বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, ‘ঈদের আগে-পরে নয় দিন পণ্য পরিবহন বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুর ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে চলাচল বন্ধ থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদ ব্যবস্থাপনা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।’

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD