শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

আ.লীগ নেতা রতন মিয়ার ঈদসামগ্রী পেল সিঙ্গাইরের একশত পরিবার

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ১১:০৯ pm

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার অসহায় কর্মহীন ১০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন জয়মন্টপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া (দারোগালি)। বৃহস্পতিবার (২১মে) দুপুরে ইউনিয়নের কিটিংচর নয়াডাঙ্গী গ্রামের এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলেদেন তিনি।

আওয়ামী লীগ নেতা রতন মিয়া জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের অনুপ্রেরণায় ঈদকে সামনে রেখে ব্যক্তিগত অর্থায়নে এলাকার একশত অসহায় গরীব পরিবারকে ঈদসামগ্রী প্রদান করা হয়। আমার এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় আওয়ামী লীগ নেতা মোঃ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছিম মাহমুদ, ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ ও জুয়েল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD