শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

আলহাজ আবুল হাসানাত আবদুল্লার হাত ধরে ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন !

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ৭:৫২ pm

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম হোসেন খান’র পুত্র জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমুকে বুকে তুলে নিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ণ কমিটির আহবায়ক (মন্ত্রী),স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ্। গতকাল রবিবার বিকাল ৫ টায় বরিশাল সার্কিট হাউজে এক আনন্দঘন পরিবেশে আওয়ামী লীগ পরিবারের সন্তান কামরুল আহসান হিমু খানকে বুকে জড়িয়ে নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা আ’লীগের সভাপতি ছবি, জেলা যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক ,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চিশতী, যুগলীগ সাংগঠনিক সম্পাদক হাসানূর রহমান, হাফিজ আহম্মেদ স্বপন, ইউপি সদস্য খলিলুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট খলিফা সাইদুর রহমান’র পুত্র মহানগর আওয়ামীলীগ নেতা রাজিব খলিফা, উল্লেখ্য কামরুল হাসান হিমু খান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়ের চাচাতো ভাই। এদিকে কামরুল হাসান খান হিমুকে অভিনন্দন জানিয়েছেন রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল হাসান পারভেজ-সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। এ ব্যপারে কামরুল আহসান হিমুর সাথে একাধীকবার যোগাযোগের চেষ্ট করেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাহ হোসনে কচি তালুকদার এ ব্যপারে কিছুই জানেন না বলে জানালেন।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD