শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আমিরাতে আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভা আগামী ২৮ অক্টোবর

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ৪:৩৭ pm

সংযুক্ত আরব আমিরাতে আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ২৮ অক্টোবর ২০১৯ইং রোজ সোমবার, সংযুক্ত আরব আমিরাত,  শারজাহ আল হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য, সংবিধান প্রনেতা, আওয়ামীলীগের প্রথম অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সাবেক এম এন এ, সফল রাষ্ট্রদূত, নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মরণ সভা আয়োজন করা হয়েছে,অত্র সগঠনের আহব্বায়ক সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সফল ব্যবসায়ী জনাব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটির অন্যতম প্রবীণ নেতা, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী জনাব আবু জাফর চৌধুরী।

উক্ত স্মরণ সভায় সকলকে থাকার বিনীত অনুরোধ করেন সংঘটনের সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠান সময়সূচীঃ
সন্ধ্যা ৭টায়,খতমে কোরআন।
রাত ০৮ টায় দোয়া মাহফিল।
রাত ০৮:৩০ মিনিটে অতিথির আসন গ্রহণ।
রাত ০৮:৪০ মিনিটে নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর জীবন কর্মের ওপর প্রামাণ্য চিত্র পরিদর্শন।
রাত ০৯:০০ টায় নন্দিত জননেতা আতাউর রহমান খান কায়সার এর বর্নাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা।
রাত ১০ টায় অতিথি আপ্যায়ন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD