শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগের হাত ধরেই অনন্য উচ্চতায় বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২৩ জুন, ২০২৪ ৩:৪৩ pm

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের হাত ধরেই উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। তাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সবাইকে সহযোগিতা করতে হবে।

রোববার আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে সক্ষমতার পরিচয় দিয়েছে। মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের কারণে গ্রামেগঞ্জে উন্নয়ন পৌঁছে গেছে। আওয়ামী লীগ সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাতে দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি এম এ খালেক ও শাহনাজ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল প্রমুখ।

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD