বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

অবশেষে অগ্নিদগ্ধ শিল্পি আক্তারের মৃত্যু

জনশক্তি ডেস্ক
  • আপডেট সময়: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ১:৫৮ pm

লেবানন থেকে মিলন খান: প্রায় ২৫ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অগ্নিদগ্ধ শিল্পী আক্তার। ৩০ শে নভেম্বর শুক্রবার মধ্যরাতে লেবাননের মাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৫ই নভেম্বর লেবাননের বেলকনিচ নামক স্থানে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার পুরো শরীরের অর্ধেক অংশই পুড়ে যায়। তাকে আকাশ মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশী সাহায্য করতে আসলে সেও শরীরের বিভিন্ন অংশে অগ্নিদগ্ধ হয়।এসময় লেবাননের বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শেষে লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সহযোগীতায় শিল্পি আক্তারকে রফিক আল হারিরি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এত দিন তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এবং হাসপাতালে চিকিৎসার সকল ব্যয়ভার বহন করে বাংলাদেশ দূতাবাস। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে শিল্পী বেগম চলে গেলেন না ফেরার দেশে।

বর্তমানে শিল্পী আক্তারের লাশটি রফিক আল হারিরি হাসপাতালের হিমঘরে রাখা আছে। শিল্পী বেগম ফরিদপুর জেলার অধিবাসী বাবার নাম শেখ সিদ্দিক, মায়ের নাম নাসিমা খাতুন।

এদিকে তার মৃত্যু সংবাদ দেশের বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙ্গে পড়ে তার বাবা মা সহ স্বজনরা। তারা এখন শিল্পি আক্তারকে শেষ দেখা দেখার জন্য প্রহর গুনছেন।

দূতাবাস সুত্রে জানা যায়, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার চেষ্টা করেছেন তাকে বাঁচাতে, তাকে স্বার্বিক সহযোগীতা দিয়ে তিনি হাসপাতালে ভর্তি করান। শিল্পি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ দূতাবাস চেষ্টা করবে খুব অল্প সময়ে তার লাশ দেশে পাঠাতে।

janashokti-জনশক্তি/প্র/জউস

শেয়ার করুন:

আরো সংবাদ
© All rights reserved © janashokti

Developer Design Host BD