জসিম উদ্দীন সরকার, লেবানন: তেল গ্যাস বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকটে মুখে লেবাননে চলছে তীব্র আন্দোলন। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আন্দোলন তৃতীয় দিনের মত আজও চলছে। গতকাল ১৮ অক্টোবর রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ আন্দোলন কিছু কিছু রাস্তায় এখনো আগুন জ্বালিয়ে রেখেছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে তারা ঘরে ফিরবেনা বলে জানিয়েছে গণমাধ্যমকে।
গতকাল ১৮ অক্টোবর রাতে লেবাননের প্রধানমন্ত্রী সায়াদ হারীরী সমস্যা সমাধানে ৭২ ঘন্টা সময় চেয়ে নিয়েছেন, ৭২ ঘন্টা মধ্যে সমস্যা সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। লেবাননে জনগনের ৭২ঘন্টার জন্য অপেক্ষে করলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের সুস্পস্ট দাবি, হয় এ সরকার এসকল সমস্যার সমাধান করবে না হয় তাদের ক্ষমতা ছেড়ে চলে যাবে।
লেবাননের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, লেবানিজরা মাত্র ৪শত ডলারে ১২ ঘন্টা ডিউটি করে, সিরিয়ানরা কাজ করেন ৬-৭শত ডলার বেতনে। লেবানিজরা অনেকে খাবার পাচ্ছে না, রাস্তা পাশে ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাচ্ছে, আর সিরিয়ানরা লেবানন থেকে কামিয়ে লেবাননের টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে।
আলন্দোনকারীরা আরো বলেন, লেবানিজদের চাকরী করতে হলে নথিপত্র নিয়ে অফিসে অফিসে ঘুরতে হয় সিরিয়ানরা আর কর্মস্থানে গেলেই চাকরী হয়ে যায়। পাশাপাশি লেবাননের বড় বড় কাল কারখানা থেকে লেবানিজদের সরিয়ে দিয়ে সিরিয়ানসহ আজনবীদের চাকরী দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
প্রবাসী বাংলাদেশীদের উপর এ আন্দোলনের তেমন কোন প্রভাব পরবে না বলে জানান দূতাবাস কতৃপক্ষ। তবে আন্দোলন চলাকালীন প্রবাসী বাংলাদেশীদের সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়।
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com