জনশক্তি ডেস্ক: ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ আইএনএস অরিহন্ত তার প্রথম গোপন পরিভ্রমণ সম্পন্ন করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে বলেছেন, আইএনএস অরিহন্তের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের আমি এই শিখর স্পর্শ করা মুহূর্তে অভিবাদন জানাতে চাই। আমাদের দেশের ইতিহাস চিরকাল এই মুহূর্তকে স্মরণে রাখবে।
ছয় হাজার টন ওজনের পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহন্ত প্রায় তিন দশক ধরে ক্রমাগত বিভিন্ন দক্ষ কারিগরী পরীক্ষানিরীক্ষার ফল।
ভারতের নিউক্লিয়ার কম্যান্ড অথরিটির বা পারমাণবিক কমিটির আওতায় রয়েছে এই সাবমেরিনটি। যে কমিটির প্রধান নরেন্দ্র মোদি স্বয়ং।
এখন থেকে এই সাবমেরিনটিকে দেশের প্রতিরক্ষার খাতিরে পানির নিচে বহু গুরুত্বপূর্ণ সামরিক কার্যকলাপে অংশ নিতে হবে। মোদি বলেন, যারা আমাদের সামরিকক্ষেত্রে পদক্ষেপকে নেতিবাচক করে তোলার প্রয়াসে ব্রতী ছিল, আইএনএস অরিহন্তকে আমরা আসলে তাদের মুখের ওপর একটি জবাব বলে মনে করছি।
এই পারমাণবিক সাবমেরিনটি এতটাই শক্তিশালী যে, কোনো শহরকে ধ্বংস করার জন্য তা পানির গভীর থেকেই মিসাইল ছুঁড়তে পারবে।
মিসাইল ছোঁড়ার পরেও এই সাবমেরিনটি ঠিক কোন স্থানে আছে, তা খুঁজে বের করতে বহু কাঠখড় পোড়াতে হবে। এছাড়া, পারমাণবিক বোমার আঘাতেও এই অতি শক্তিশালী এবং অত্যাধুনিক সাবমেরিনটির কোনো ক্ষতি হবে না।
জনশক্তি/এস
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com