"কেমনে থাকি প্রবাসে" শিরোনামে আশিকের গাওয়া একটি গান আসছে গানের ডালি লেবেল থেকে।গীতিকার জামাল রেজার লেখা গানটির সুর করেছেন, বাউল শফি মন্ডল। বিনোদ রায়ের মিউজিক কম্পজিশনে গাওয়া গানটির মূল বিষয় "প্রবাস জীবন"।
প্রবাসীদের জীবন কাহিনি ভিত্তিক গানটি সম্পর্কে গীতিকার জামাল রেজা বলেন, আমার পরিচিত এক প্রবাসী ভাইয়ের জীবনের সত্য ঘটনা অবলম্বনে এই গানটি লিখেছি। আশা করছি গানটি সবাই সাদরে গ্রহন করবেন।
গায়ক আশিক বলেন, “আমার জীবনে অনেক গানই গেয়েছি কিন্তু এই গান গাওয়ার অভিজ্ঞতাটি সম্পূর্ণ আলাদা। গানটি গাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারিনি, আমি কেঁদে ফেলেছিলাম।
“কেমনে থাকি প্রবাসে” শিরোনামে এই গানের সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গীতিকার জামাল রেজা।
“কেমনের থাকি প্রবাসে” এই শ্রুতিমধুর গানটি আজ রাত ১০.০০টায় দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান গানের ডালি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হচ্ছে ।
https://www.facebook.com/172554782833808/posts/3708797462542838/
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com