বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বরিবার (৪জুলাই) বিকেলে দাওড়া একটি স্কুলের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সভাকক্ষে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়।
লেবানন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু তপন ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দোলামিয়া, প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি বিপ্লব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা বাবুল মুন্সি, আজাদ ভূঁইয়া, আব্দুল শহীদ, সহ সভাপতি আতিকুর রহমান, রোবেল আহমেদ, সফিক মিয়া, হিরন মিয়া, আব্দুর রাজ্জাক, শেখ রাসেল, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলা, মোস্তফা কামাল মন্ডল, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মিয়া, সোহেল মিয়া, মুন্না খন্দকার, শামিম আকন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজ মোল্লা, সামসুজ্জামান জামান, জোনায়েদ মিয়া, সুমন মিয়া, রনি ভূঁইয়া, প্রচার সম্পাদক শাহিন মির্জা সহ অনেকে।
অনুষ্ঠানে ৮৭ সদস্য বিশিষ্ট্য লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধ, জয়তু শেখ হাসিনা সহ বিভিন্ন স্লোগানে ভরে উঠে সভা কক্ষ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই আজকে সুদূর লেবাননের মাটিতেও এই গৌরবময় দলের রাজনীতি করার সুযোগ পাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করেই আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবে লেবানন আওয়ামী লীগের এই নবনির্বাচিত কমিটি।
তারা বলেন, এবারের আহবায়ক কমিটি একটি নিরপেক্ষে নির্বাচন দিয়ে দেখিয়ে দিয়েছে লেবানন আওয়ামী লীগ কতটা সুসংগঠিত। কাউন্সিলররা তাদের কাংখিত নেতা ভোটের মাধ্যমে নিরবাচিত করে সংগঠনকে সকল সমালোচনার উর্দ্ধে নিয়ে এসেছে। তাই দলে শৃংখলা ফিরে এসেছে বলেও তারা মনে করেন।
বক্তারা আরো বলেন, নির্বাচন ছিল ভাইয়ে ভাইয়ে প্রতিযোগীতা, প্রতিযোগীতা শেষে সবাই একই কমিটিতে ভিন্ন ভিন্ন পদে অধীষ্ঠিত হয়েছে। তাই সকল নেতাকর্মীকে সব সময় ঐক্যবন্ধ ভাবে চলার আহবান করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা, সবশেষে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী মো. ফারুক।
অনুষ্ঠানে লেবানন যুবলীগ, লেবানন শ্রমিক লীগ ও সকল শাখা কমিটির নেতৃবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোবারক হোসেন
প্রকাশক: জসিম উদ্দিন সরকার
২২৬, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ইমেইল: janashokti@gmail.com